জনসাধারণ, নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানালেন তারেক রহমান

জনসাধারণ, নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রকাশিত: 19 Nov, 2020

দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গতকাল ৬ মে ২০২৫, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক মহাসড়কের দুই পার্শ্বে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান বেগম জিয়াকে।
দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এছাড়াও ঐ সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটি’র (AVSEC) সদস্য যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

শেয়ার করুন


মন্তব্যসমূহ (0)

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনার মন্তব্য পোস্ট করুন